প্রকাশিত: ২৩ অগাস্ট, ২০২৬ ০৩:১৭:০৪
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার লালোর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়-২০২৬ জিপিএ-৫ পাওয়া ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালোর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম। এছাড়া বাংলা টিভির সাংবাদিক মেহেদী বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধিত করা হয়। এ সময় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন সিংড়া উপজেলায় তৃতীয় স্থান অর্জনকারী সজীব ও জুঁই।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থীরা তাদের সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের নিবিড় পরিচর্যা, দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতার কথা তুলে ধরেন। তারা ভবিষ্যতেও বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রেখে ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বলেন, “এবার যারা জিপিএ-৫ পেয়েছে, তাদের সংবর্ধনা দেওয়া হলো। ভবিষ্যতে এই বিদ্যালয় থেকে যারা জিপিএ-৫ পাবে, তাদেরও সংবর্ধনা দেওয়া হবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
প্রধান শিক্ষক মাহবুব আলম শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের ধারা অব্যাহত রাখতে আদর্শ ও শৃঙ্খলা ধরে রাখার পরামর্শ দেন। তিনি বলেন, “শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দিতে হবে।”
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
বিমানবন্দরে লাগেজ বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার