প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ০৩:৪০:৩৬ || পরিবর্তিত: ২৬ জুলাই, ২০২৬ ০৩:৪০:৩৬
কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের দাখিল (অষ্টম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েও মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলায় বৃত্তির সরকারি অর্থ না পাওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার নিজপাড়া আহমদিয়া আলিম মাদ্রাসা (EIIN 127345) থেকে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে হরিশ্বর গ্রামের মোঃ রমজান আলীর সন্তান মোছাঃ রেজওয়ানা আরেফিন ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করে। যার রোল নম্বর ১১৫৬৯০ এবং রেজিষ্ট্রেশন নং ২৫১৮৮৪৪৭২৩। কিন্তু মাদরাসা থেকে যথাসময়ে বৃত্তি সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দিতে না পারায় বৃত্তির নির্ধারিত সরকারি অনুদান হতে বঞ্চিত হচ্ছে সে। শুধু রেজওয়ানা একাই নয়, অত্র প্রতিষ্ঠান থেকে দাখিল ৮ম শ্রেনিতে মোছাঃ তাহিরা আক্তার (সাধারণ গ্রেড) এবং ইবতেদায়ী ৫ম শ্রেনীতে আব্দুর রহমান লাবিব (সাধারণ গ্রেড) বৃত্তি পেয়েও বঞ্চিত হচ্ছে সরকারি অনুদান থেকে।
এ বিষয়ে জানতে চাইলে মাদরাসাটির প্রিন্সিপাল মাওলানা মোঃ বদরুল ইসলাম জানিয়েছে, যখন বৃত্তি সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দিবে ওই সময় সংশ্লিষ্টদের পাসওয়ার্ড এবং মাদ্রাসার আইডি হারিয়ে ফেলায় তারা এন্ট্রি দিতে পারে নাই। তারা পুণরায় চেষ্টা করছে। তিনি এও জানান, যদি তারা এট্রি করতে ব্যর্থ হোন তাহলে ভূক্তভোগী শিক্ষার্থীদের মাদরাসা ফান্ড থেকে সমপরিমান অর্থ প্রদান করা হবে।
এদিকে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরও বৃত্তির টাকা না পাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষার্থীগণ ও তাদের পরিবারকে সামাজিকভাবে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এতে মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে মেধার স্বাক্ষর রাখা কোমলমতি শিক্ষার্থীরা। এ সমস্যার সমাধানে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অভিভাবকসহ কাউনিয়ার সচেতন মহল।
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’
মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি