টেকনাফে অটোরিকশায় মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ০৩:৪১:১৩

টেকনাফে অটোরিকশায় মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা

প্রজন্ম ডেস্ক:  কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শনিবার (১৮ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি দল হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে চালক সেটি ফেলে পালিয়ে যান।

পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা ও সিএনজিচালিত অটোরিকশার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালাচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

বিমানবন্দরে লাগেজ বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ