পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিয়ে যা বললেন পাটোয়ারী

প্রকাশিত: ০৮ মে, ২০২৬ ০৯:১৪:০৮

পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিয়ে যা বললেন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাম্প্রতিক সময়ে ভারতে বিজেপি পশ্চিমবঙ্গে জয়ী হয়েছে। এই গেরুয়া পতাকা বাংলাদেশের খুব কাছাকাছি চলে এসেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ইমানি শক্তি না থাকে, তাহলে এ পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে।

শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে তিনি এসব কথা বলেন।

এসময় আলেম-ওলামার ওপর নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৫ বছরে দেশে অনেক আলেম-ওলামার ওপর নির্যাতন হয়েছে। অনেক মানুষ কষ্টের মধ্যে ছিল। আমরা সবাই যদি একটি সুশৃঙ্খল কাঠামো গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশ নতুনভাবে পরিবর্তিত হবে।

সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ সহজেই শিক্ষা, চিকিৎসা ও সহযোগিতা পাবে। বিশেষ করে এতিম, অসহায় নারী ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে মসজিদ কমিটির প্রতি আহ্বান জানান তিনি।

নামাজ শেষে মসজিদ কমপ্লেক্সের সামনে তিনি বলেন, নারায়ণগঞ্জে যেন কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ বা দখলবাজ এমপি হতে না পারে, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় তিনি ‘নারায়ে তাকবির’ স্লোগান দিলে উপস্থিত মুসল্লিরা ‘আল্লাহু আকবার’ ধ্বনি দেন। 

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ