বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৭ মে, ২০২৬ ০২:২৩:০৩

প্রজন্ম ডেস্ক:  বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মুজাহিদ মোল্লা উপজেলার হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে ও জামায়াত ইসলামীর ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি।

বৃহস্পতিবার সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকানে জুস কেনাকে কেন্দ্র করে মুজাহিদ ও বাইজিদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বিরোধ সৃষ্টি হয়। পরে বাইজিদ ধারালো কাঁচি দিয়ে মুজাহিদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয়রা বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ বাইজিদকে আটক করে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

 

এ সম্পর্কিত খবর

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

বিমানবন্দরে লাগেজ বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দিতে বললেন জামায়াত এমপি সাইফুল আলম

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

রাজধানীতে শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের হিজাব ও টুপি বিতরণ

সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে

হামলায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

প্যাকেজিং খাতের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস জামায়াত আমীরের 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ