প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ০৭:২৭:০৯
টাঙ্গাইলের গোপালপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে মাদ্রাসার সুপার আব্দুল হাই আল হাদীকে (৫০) হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত হাদী (৫০) উপজেলার দক্ষিণ বিলডগা গ্রামের মোজাফফর আলীর ছেলে। তিনি হেমনগর ইউনিয়নের বেলুয়া দাখিল মাদ্রাসার সুপার ছিলেন।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মৃতের স্ত্রী শাহনাজ পারভীন গোপালপুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মাহবুব আলী গংয়ের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যার আগে নিহতের পরিবারের এক সদস্য নির্মাণাধীন ঘরে পানি দিলে তা পাশের বাড়িতে ছিটে যায়। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে নিহতের বাড়িতে এসে গালিগালাজ শুরু করেন।
পরিবার জানান, মাগরিবের নামাজরে পর অভিযুক্ত উত্তেজিত হয়ে মৃতের বাড়ির প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর বাড়ির পেছনের পথ দিয়ে বের হয়ে পালিয়ে যান। পরে বাড়ির পশ্চিম পাশের উঠানে আব্দুল হাই আল হাদীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শাহনাজ পারভীন দাবি করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি চান।
অন্যদিকে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, আব্দুল হাই আল হাদী স্ট্রোকে মারা গেছেন।
প্রজন্মনিউজ২৪
বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন বুধবার, ৬ আগস্ট থেকে উন্মুক্ত
ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা
ভান্ডারীয়ায় জামায়াত নেতাদের উপর যুবদলের হামলা
এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কর্মীরা
দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক আটক
সরকারের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিক শিক্ষকরা
প্রধানমন্ত্রী ইতোমধ্যেই সরকার চালাতে ব্যর্থ হয়েছেন: নাসীরুদ্দীন পাটোয়ারী
ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর