সংসদের কেনাকাটায় হরিলুট, তদন্তে কমিটি গঠন

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ০৬:১৬:২৩

সংসদের কেনাকাটায় হরিলুট, তদন্তে কমিটি গঠন

জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দুর্নীতির অভিযোগ তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে। জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. মনির হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেনাকাটার কোনো বিল পরিশোধ করা হবে না। 

তদন্তে যদি কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অনিয়ম পাওয়া যায়, তবে বিল বাতিলের পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত রোববার সন্ধ্যায় মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কেনাকাটার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে সংসদ সচিবালয়ের কেনাকাটায় ভয়াবহ দুর্নীতির চিত্র উঠে আসে। প্রতিবেদনে দেখা যায়, ১৮ লাখ টাকা দামের একটি ক্যামেরা ৫৮ লাখ টাকায়, ৪ হাজার টাকার ব্যাগ ৩৪ হাজার টাকায় এবং ৩ হাজার টাকার কার্ড রিডার ২১ হাজার ৫০০ টাকায় কেনা হয়েছে।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ