এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রিফাত-ইরাসহ সাবেক সমন্বয়করা

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০৩:১০:৫৮ || পরিবর্তিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০৩:১০:৫৮

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রিফাত-ইরাসহ সাবেক সমন্বয়করা

প্রজন্ম ডেস্ক:  জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সংগঠনটির মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ বেশ কয়েকজন নেতা।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা এনসিপিতে যুক্ত হয়েছেন।
 
সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আজ রবিবার দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, রিফাত রশিদ জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক পদে দায়িত্ব পাচ্ছেন। এছাড়া হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় এবং শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে পদ পাচ্ছেন।
সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক ও মুখপাত্রসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন মানসুরা

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অযত্নে নষ্ট অবকাঠামো

জামায়াত নেতা মোস্তফা কামালের মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক

আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা :স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী 

বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন: প্রধানমন্ত্রী 

পাবিপ্রবিতে ছাত্রদল করতে অস্বীকৃতি, জুনিয়রদের পেটালেন সিনিয়ররা

বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীরা হায় হায় করছে

ইরানের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা মাত্র

পরের ম্যাচেই ঘুরে দাঁড়াব: শরীফুল

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা-ডাটাবেইজ তৈরি করছে সরকার: তথ্যমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ