‘ই-হেলথ কার্ড’ চালু করবে সরকার

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ০৭:১৩:৩২

‘ই-হেলথ কার্ড’ চালু করবে সরকার

সঠিক ও গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘ই-হেলথ কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে দাবি করেছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এ নিয়োগের ক্ষেত্রে নারী ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে মোট কর্মীর ৮০ শতাংশই নারী থেকে নেওয়া হবে।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকার পর হামের টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে। দ্রুত সময়ে সারা দেশে টিকা পৌঁছানো হবে।’

এ ছাড়া সংবাদ সম্মেলনে তিনি বর্তমান সরকারের দুই মাসে নেওয়া ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরেন।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ