টিকটকে হাহা ইমোজি দেওয়ায় ২ জনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ০৫:৩০:১৯

টিকটকে হাহা ইমোজি দেওয়ায় ২ জনকে কুপিয়ে জখম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় টিকটকে হাহা ইমোজি দেওয়াকে কেন্দ্র করে দুই কিশোর রোমান (১৬) ও তানভীরকে (১৭) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত দুই কিশোর- খাটরা গ্রামের কালু শেখের ছেলে রোমান (১৬) ও সিরাজুল শেখের ছেলে তানভীর (১৭)। 

অন্যদিকে, অভিযুক্তের নাম টুটুল শেখ (২১)। তিনি একই এলাকার হান্নান শেখের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে টুটুল শেখের টিকটক আইডির একটি পোস্টের কমেন্টে ‘হাহা’ ইমোজি দেয় রোমান। এতে ক্ষিপ্ত হয় টুটুল। পরে সন্ধ্যায় রোমান ও তার বন্ধু তানভীর গ্রামের কুমপাড় বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে গেলে টুটুল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। 

এতে তানভীরের গলায় এবং রোমানের বুক ও পেটে আঘাত লাগে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ