প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ০৯:৩৩:০৯
রংপুরের পীরগাছা উপজেলার শিবদেব গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগম (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- মোমেনা বেগম ও শাহানা বেগম।
নিহত রোকেয়া বেগম একই এলাকার মৃত সুরত আলীর মেয়ে।
পুলিশ জানায়, রোকেয়ার পরিবারের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী আবুল কাশেমের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও মামলার ঘটনাও ঘটেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে পাশের বাড়িতে গোসল করতে যাওয়ার পথে রোকেয়া বেগমের ওপর হামলা চালানো হয়। এ সময় অভিযুক্তরা তার মুখ কাপড় দিয়ে পেঁচিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্বজনদের দাবি, সুরত আলীর মৃত্যুর পর মেয়ে রোকেয়া বেগম পরিবার ও জমিসংক্রান্ত বিষয় দেখভাল করতেন। এ কারণে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ আরো তীব্র হয়। এতে পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রতিপক্ষের লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে এ আক্রমণ করেছিল।
ঘটনার পর নিহতের ছোট ভাই আব্দুর রহিম বাদী হয়ে পীরগাছা থানায় মমিনুল ইসলামসহ ১১ জনের নাম উল্লেখ এবং আরো ৫-৬ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোমেনা বেগম ও শাহানা বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আর ইয়াকুব নামের একজনকে জিজ্ঞাসাবাদ করে সম্পৃক্ততা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
প্রজন্মনিউজ২৪
ঘোড়াঘাটে দিন-দুপুরে ডাকাতি, বৃদ্ধা মহিলাকে হত্যা
সিলেটে বিএনপি নেত্রী সেজে ২ লক্ষ টাকা চাঁদা দাবী লাকীর
বিএনপির ৬ নেতা আজীবনের জন্য বহিষ্কার
সুন্দরবনের সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক
ঋণ করে লোক রেখে ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা
পুলিশের ওপর অতর্কিত হামলা ওসিসহ গুলিবিদ্ধ -৫
দক্ষিণ আফ্রিকায় দুদিনে দুই প্রবাসী বাংলাদেশি খুন
বাসের ভাড়া না বাড়াতে পরিবহণ মালিকদের নির্দেশ দিয়েছে মালিক সমিতি