প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ০৩:৩৮:২২
কুড়িগ্রামের চিলমারীতে দিনে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর দুই বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম- আয়েশা খাতুন (২)। তিনি আলমগীর হোসেন ও রাশেদা বেগমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আয়েশা খাতুন নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাতে বাড়ির আশেপাশে পুনরায় খোঁজ করতে গিয়ে তার মরদেহ দেখতে পান। পরে মরদেহটি উদ্ধার করা হয়।
তাদের দাবি, দিনের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ গোপন রাখা হয়। পরে রাতে বিদ্যুৎ বিচ্ছিন্নতার সুযোগে ঘটনাস্থলে মরদেহটি ফেলে রাখা হয়।
শিশুটির মা রাশেদা বেগমের অভিযোগ, পারিবারিক শত্রুতার জেরে তার মেয়েকে হত্যা করা হয়েছে। দিনের বেলা একই জায়গায় খোঁজ করেও কিছু পাওয়া যায়নি। এশার নামাজের পর আবার খুঁজতে গিয়ে একটি বাঁশের ওপর মেয়ের মরদেহ দেখতে পাই।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের অভিযোগ পাওয়া গেছে এবং মামলা প্রক্রিয়াধীন। শিশুটির চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং দ্রুত রহস্য উদঘাটন করা হবে বলে জানান তিনি।
প্রজন্মনিউজ২৪
ফেনীতে একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
আসাদ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ আসামিকে ৪ দিনের রিমান্ড
২০২২ সালে কেনা হয় এম্বুলেন্স, শুরু থেকেই চালক-তেল সংকটে ব্যবহারবিহীন
বিএনপির সংরক্ষিত আসনে মনোয়নপত্র নিলেন চমক
নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার শিশুর মরদেহ
সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই
ইরান ত্যাগ করলেন পাকিস্তানের সেনাপ্রধান
‘চিকিৎসা নাগরিকদের মৌলিক অধিকার, রাষ্ট্রের করুণা নয়, কর্তব্য’
জানা গেল এইচএসসি পরিক্ষার তারিখ
অপহৃত মাদ্রাসা ছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবি বিরোধীদলীয় নেতার