প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ০১:০৯:২১
খুলনা প্রতিনিধি: সুন্দরবন থেকে কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ । এ সময় তাদের নিকট হতে ৩.৫৬ ঘনফুট সুন্দরী কাঠসহ ২ টি নৌকা জব্দ করা হয়। এরা সকলেই কাঁকড়ার পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করে।
জানা গেছে মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৪ টার দিকে শিবসা টহল ফাঁড়ির অধিনস্থ আড়বাওন খাল এলাকা থেকে এ সকল কাঠ সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কালাবগী গ্রামের খোকন গাজী, বিল্লাল গাজী, ইকবাল ফকির ও বিল্লাল শেখ।
অভিযানের নেতৃত্ব দেন শিবসা বন টহল ফাঁড়ির দায়িত্বরত ওসি শেখ রবিউল ইসলাম ।
সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যাক্তিদেরকে আদালতে প্রেরন করা হবে।
পরিবহনে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে আন্দোলনের হুঁশিয়ারি
‘সরকারের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলো উত্তপ্ত করা হচ্ছে’
পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী
ঘোড়াঘাটে দিন-দুপুরে ডাকাতি, বৃদ্ধা মহিলাকে হত্যা
সিলেটে বিএনপি নেত্রী সেজে ২ লক্ষ টাকা চাঁদা দাবী লাকীর
বিএনপির ৬ নেতা আজীবনের জন্য বহিষ্কার
সুন্দরবনের সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক
ঋণ করে লোক রেখে ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা