প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৫:২৪:০৬
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত হাবিবুরের ভাগিনা সবুজ হোসেন (২৫)কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরের দিকে বাহাদুরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
নিহতরা হলেন, হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি রানী (২৫) ছেলে পারভজ (৯) ও মেয়ে সাদিয়া (৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতের কোনো এক সময় পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। সকালে দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের লাশ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে গতকাল সোমবার রাতে বাড়িতে আসেন। তার কাছে গরু বিক্রি করার ২ লাখ ৮০ হাজার টাকা ছিল।
কেউ কেউ ধারণা করছেন, দুর্বৃত্তরা হাবিবুরের টাকা লুটের জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়ে থাকতে পারে। এছাড়া জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নিহত হাবিবুরের বাবা নবির উদ্দিন বলেন, জমিজমা-সংক্রান্ত বিষয়ে এমন ঘটনা ঘটতে পারে। আমার মেয়ে, মেয়ে জামাই ও নাতিরা এ ঘটনায় জড়িত থাকতে পারে। তারা বিভিন্ন সময়ে আমার ছেলেসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি প্রদান করে আসছিল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য জামাতা নবীর উদ্দিনসহ আরো দুজনকে হেফাজতে নেয়া নেয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
প্রজন্মনিউজ২৪
পরিবহনে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে আন্দোলনের হুঁশিয়ারি
পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী
ঘোড়াঘাটে দিন-দুপুরে ডাকাতি, বৃদ্ধা মহিলাকে হত্যা
সিলেটে বিএনপি নেত্রী সেজে ২ লক্ষ টাকা চাঁদা দাবী লাকীর
বিএনপির ৬ নেতা আজীবনের জন্য বহিষ্কার
সুন্দরবনের সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক
ঋণ করে লোক রেখে ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা
পুলিশের ওপর অতর্কিত হামলা ওসিসহ গুলিবিদ্ধ -৫
দক্ষিণ আফ্রিকায় দুদিনে দুই প্রবাসী বাংলাদেশি খুন
বাসের ভাড়া না বাড়াতে পরিবহণ মালিকদের নির্দেশ দিয়েছে মালিক সমিতি