প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০৪:৪৩ || পরিবর্তিত: ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০৪:৪৩
প্রজন্ম ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় নেশা করার জন্য চাঁদার টাকা না দেওয়ায় মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত জুয়েল পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে পৌরসভার কাউন্সিল বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জুয়েল প্রতিদিনের মতো শুক্রবার সকালে দোকান খুলে বসেন। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামাল হোসেনের ছেলে মো. মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে তার কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি বের করে জুয়েলের বুকে আঘাত করেন। এ সময় জুয়েল দোকানের ভেতরে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় স্থানীয় ব্যবসায়ীরা ছুটে গিয়ে মাইনুলকে আটক করে বাজারের সামনের একটি খুঁটিতে বেঁধে রাখেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত মাইনুলকে ধাওয়া করে আটক করে এবং গণধোলাই দিয়ে দোকানের সামনের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
ওসি আরও বলেন, আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মাইনুল মাদকাসক্ত। নেশা করার টাকার জন্য তিনি জুয়েলের দোকানে চাঁদা নিতে গিয়েছিলেন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। ।
টিকটকে হাহা ইমোজি দেওয়ায় ২ জনকে কুপিয়ে জখম
ফেনীতে একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
আসাদ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ আসামিকে ৪ দিনের রিমান্ড
২০২২ সালে কেনা হয় এম্বুলেন্স, শুরু থেকেই চালক-তেল সংকটে ব্যবহারবিহীন
বিএনপির সংরক্ষিত আসনে মনোয়নপত্র নিলেন চমক
নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার শিশুর মরদেহ
সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই
ইরান ত্যাগ করলেন পাকিস্তানের সেনাপ্রধান
‘চিকিৎসা নাগরিকদের মৌলিক অধিকার, রাষ্ট্রের করুণা নয়, কর্তব্য’