প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ০৩:৩২:২৮
নওগাঁ প্রতিনিধি : বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার চার বছর অতিক্রম করে সাফল্যের পঞ্চম বছরে পদার্পণ করলো জনপ্রিয় জাতীয় দৈনিক ‘দৈনিক আজকালের কণ্ঠ’। এ উপলক্ষে ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টায় নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আনন্দঘন আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আরাফাত আলী, সহ-সম্পাদক, দৈনিক আজকালের কণ্ঠ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুন নবী বেলাল, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মোঃ সাব্বির আহম্মেদ এবং বৈশাখী টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ আরমান হোসেন রুমন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জনকণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ রিজভী আহম্মেদ রিজওয়ান এবং উত্তরা প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃ রাকিব হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন দৈনিক আজকালের কণ্ঠ'র নওগাঁ জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। তাদের মধ্যে ছিলেন মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ আব্দুল্লাহ আল মাহীদ, রাণীনগর উপজেলা প্রতিনিধি মোঃ রায়হানুল হক রায়হান, আত্রাই উপজেলা প্রতিনিধি মোঃ ফিরোজ আহম্মেদ এবং মান্দা উপজেলা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন।
পত্রিকাটির এই বিশেষ দিনে জেলার বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীদের এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। উপস্থিত সাংবাদিকবৃন্দ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সত্য ও ন্যায়ের পথে থেকে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তারা বলেন, “পাঠকের অকুণ্ঠ ভালোবাসা ও আস্থাকে সঙ্গী করেই ‘দৈনিক আজকালের কণ্ঠ’ আজ পাঁচ বছরে পদার্পণ করেছে। আধুনিক সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে পত্রিকাটি তার স্বকীয়তা বজায় রেখেছে।” বিশেষ করে মাল্টিমিডিয়া সাংবাদিকতার মাধ্যমে নওগাঁর স্থানীয় সংবাদ দ্রুত ছড়িয়ে দেওয়ার ভূয়সী প্রশংসা করেন তারা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য আয়োজনে ৫ বছরে পদার্পণের কেক কাটা হয়। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ ও গ্রুপ ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক আজকালের কণ্ঠ’র ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
গুলশান-২ এলাকায় শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই
ইলিশ নয়, পান্তা-রুই দিয়ে নববর্ষ উদযাপন
কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
খুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন
খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন
রাবিতে তিন বছর পর রঙে-রূপে ফিরছে বৈশাখ