চাঁদপুরের মতলবে জামায়াতের ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ০৩:১১:৪০

চাঁদপুরের মতলবে জামায়াতের ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

​মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলবে জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব পৌরসভার উদ্যোগে এক আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জসিম উদ্দিন প্রধান এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ডা. আবদুল মবিন।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর আবদুর রশীদ পাটোয়ারী,
​বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ জসিম উদ্দিন প্রধান, সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, মতলব দক্ষিণ উপজেলা, চাঁদপুর।

​প্রধান অতিথির বক্তব্যে ডা. আবদুল মবিন বলেন, জুলাই আন্দোলনের বীর শহীদরা আমাদের নতুন এক বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তাঁদের এই অভাবনীয় আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। দেশের জন্য, বৈষম্যহীন সমাজ গড়ার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাঁদের অবদান চিরদিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শহীদদের স্বপ্নপূরণে সততা ও নিষ্ঠার সাথে আমাদের একযোগে কাজ করে যেতে হবে।

​বিশেষ অতিথি আবদুর রশীদ পাটোয়ারী তাঁর বক্তব্যে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। তাঁরা যেভাবে দেশ ও জাতির অধিকার আদায়ে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছেন, সেই আদর্শ বাস্তবায়নে জামায়াতে ইসলামী সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবে।

​বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ জসিম উদ্দিন প্রধান বলেন, দেশের তরুণ সমাজ যেভাবে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জীবন দিয়েছে, তা ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। শহীদ পরিবারগুলোর যথাযথ মূল্যায়ন ও তাঁদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

​আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

​অনুষ্ঠানের শেষ অংশে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও শহীদদের স্মরণে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উক্ত আয়োজনে জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে: মির্জা ফখরুল

ভান্ডারীয়ায় জামায়াত নেতাদের উপর যুবদলের হামলা

‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী

এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কর্মীরা

সরকারের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিক শিক্ষকরা

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির

প্রধানমন্ত্রী ইতোমধ্যেই সরকার চালাতে ব্যর্থ হয়েছেন: নাসীরুদ্দীন পাটোয়ারী

পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বাংলাদেশ সফর শেষ, সম্পর্ক শক্তিশালী করার অঙ্গীকার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ