প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৯:৫৩:৩০
সুন্দরবন খুলনা রেঞ্জের কালাবগী স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৫ শ ফুট হরিণ ধরার মালাফাঁদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ টার দিকে এ অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ মোঃ শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল দুষ্কৃতকারী হরিণ শিকারীররা ঐ স্থানে ফাঁদ দিয়ে হরিণ শিকারের প্রস্ততি নিচ্ছিল। এমন সময় অভিযান পরিচালনা করা হয়। তবে বন বিভাগের অভিযানের বিষয়টি জানতে পেরে হরিণ শিকারীরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১৫ ফুট হরিণ ধরার মালা ফাঁদ উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালাবগী স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার আঃ ছালাম, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বন বিভাগের স্টাফরা।
প্রজন্মনিউজ২৪
টাঙ্গাইলে ট্রাক চাপায় দুই শ্রমিক নিহত, আহত ২
বিয়ে ও তালাক নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৭
চোর ভেবে নির্মম নির্যাতন, পরে জানা যায় চোর তিনি না
ইউটিউব দেখে অকটেন তৈরি করার চেষ্টা বিস্ফোরণে মৃত্যু
হাসপাতাল থেকে রোগীর মরদেহ উদ্ধার
ভাওয়ালে দেশি-বিদেশি অবৈধ মদসহ ৬ আটক
টিকটকে হাহা ইমোজি দেওয়ায় ২ জনকে কুপিয়ে জখম
ফেনীতে একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত