প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৫ ০৫:৩৭:৩৯
সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা ৫৬টি হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফায়েজ এই আদেশ দেন।
দুদকের পক্ষে আবেদন করেন সহকারী পরিচালক এস. এম. রশেদুল হাসান।
দুদকের আবেদনে বলা হয়, জব্দকৃত ৫৬টি হিসাবের মধ্যে রুহুল হকের নামে রয়েছে ৩৯টি, তার আত্মীয় ইলা হকের নামে ২টি এবং আরেক আত্মীয় জিয়াউল হকের নামে ১৫টি হিসাব। এসব হিসাবে মোট ১৫ কোটি ৪০ লাখ টাকার লেনদেন পাওয়া গেছে।
আবেদনে আরও বলা হয়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসব হিসাবে বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেন করেছেন। অনুসন্ধান চলাকালে জানা যায়, তারা এসব হিসাব অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার চেষ্টা করছেন।
দুদক বলেছে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা অত্যাবশ্যক বলে কমিশন মনে করে।
প্রজন্মনিউজ২৪
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি
বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
এবারের দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি মিলছে
ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু
সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে
আদালতে মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার