প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৩:৫৪:২৩
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ নিয়ে পুনরায় আলোচনায় বসতে পারে বলে যানা যায়। এ পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দিনের মতো কমছে জ্বালানি তেলের দাম।
বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে ব্রেন্ট ক্রুড ফিউচার্স ৫২ সেন্ট বা ০.৫৫% কমে ব্যারেলপ্রতি ৯৪.২৭ ডলারে নেমে আসে। আগের সেশনে এটি ৪.৬% কমেছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.০৪ ডলার বা ১.১% কমে ৯০.২৪ ডলারে দাঁড়িয়েছে।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশ্বাসের পর দামে এই পতন দেখা গেছে। ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলা সংঘাত শেষ করতে আগামী দুই দিনের মধ্যেই পাকিস্তানে আবার শুরু হতে পারে আলোচনা।
গত সপ্তাহে আলোচনা ভেঙে যাওয়ার পর ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে।
পুনরায় আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় আশা করা হচ্ছে, এতে অপরিশোধিত তেল ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক হতে পারে।
ব্রোকারেজ প্রতিষ্ঠান ম্যাকুয়ের জানিয়েছে, উত্তেজনা কমলেও তেলের দাম ৮৫ থেকে ৯০ ডলারের মধ্যে স্থিতিশীল থাকতে পারে। ধীরে ধীরে ১১০ ডলারের দিকে যেতে পারে। যদি হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ স্বাভাবিক না হয় এবং এপ্রিলজুড়ে বিঘ্ন চলতে থাকে, তাহলে ব্রেন্ট তেলের দাম ১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে।
কোটাক সিকিউরিটিসের কায়ানাত চেইনওয়ালার মতে, স্বল্পমেয়াদে তেলের দাম ১২০ ডলার পর্যন্ত যেতে পারে এবং সংঘাত চলতে থাকলে ১৫০ ডলারও ছুঁতে পারে।
বিশ্লেষকদের ভাষ্যমতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলে তেলের বাজার অস্থিরই থাকবে এবং দাম বাড়ার দিকেই ঝোঁক থাকবে। বিশেষ করে হরমুজ প্রণালিতে সরবরাহ ব্যাহত থাকলে বিশ্ববাজারে তেলের সরবরাহ সংকুচিত থাকবে।
সূত্র -দ্য ইকোনোমিকস টাইমসের
প্রজন্মনিউজ২৪
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অযত্নে নষ্ট অবকাঠামো
দিনাজপুরে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা :স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী
বিদ্যুৎখাতে বকেয়ার পরিমাণ ৫২ হাজার কোটি: বিদ্যুৎমন্ত্রী
পাবিপ্রবিতে ছাত্রদল করতে অস্বীকৃতি, জুনিয়রদের পেটালেন সিনিয়ররা
জ্বালানি মজুদের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা ৯০ হাজার
বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীরা হায় হায় করছে
এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ