হত্যাকাণ্ডের পর বিদেশে, ৭ বছর পর আটক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০৭:৪৫:৫৯

হত্যাকাণ্ডের পর বিদেশে, ৭ বছর পর আটক

ময়মনসিংহের নান্দাইলে সাত বছর পর হত্যা মামলার পলাতক আসামি মো. সুমন ভূঁইয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা মোর্শেদ আলী (৫০) হত্যাকাণ্ডের পরপরই মালয়েশিয়া পালিয়ে যান তিনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রায় তিন মাস আগে তিনি দেশে আসেন। গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে নান্দাইল থানার ওসি আজাহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় কানুরামপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি মোর্শেদ আলী হত্যা মামলার ২ নম্বর আসামি।
 
জানা যায়, ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের শিকার হন  নান্দাইল উপজেলার মোয়াজ্জোমপুর ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ নেতা মোর্শেদ আলী।

হত্যার পরদিন নান্দাইল থানায় ৩২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাসলিমা আক্তার শিউলি। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত শেষে সকলের বিরুদ্ধেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বর্তমানে মামলাটি বিচারের শেষ পর্যায়ে রয়েছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ