প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০৭:০২:২২ || পরিবর্তিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০৭:০২:২২
টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় একটি পাঁচতলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম হাবিবুর রহমান (২৪)।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান কুড়িগ্রাম জেলার চিলমারী থানার দাওয়াইটারী গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে।
তিনি টঙ্গীতে ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানার ঝিনু মার্কেট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পঞ্চম তলা থেকে নিচে পড়ে গিয়ে ওই শ্রমিক গুরুতর আহত হন। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রজন্মনিউজ২৪
বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী
ঝড়ে দিক হারিয়ে ভারতে ঢোকা ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ ১
স্ত্রীর ভয়ে পালিয়ে থাকা অসুস্থ স্বামীকে অপহরণ ও গণপিটুনি
সীমান্ত এলাকা থেকে কাঁদামাখা অবস্থায় যুবকের লাস উদ্ধার
হত্যাকাণ্ডের পর বিদেশে, ৭ বছর পর আটক
কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
টঙ্গীতে পাঁচতলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বর্তমান সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে : নুরুল হক