প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০৪:৩৪:৫৭ || পরিবর্তিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০৪:৩৪:৫৭
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) অপরিশোধিত তেল সংকটের কারণে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কারখানাটিতে শেষ পরিশোধন কার্যক্রম হয়েছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, দেশে পর্যাপ্ত পরিশোধিত জ্বালানি তেলের মজুদ রয়েছে এবং সরবরাহব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশস্ত করেছে জ্বালানি বিভাগ।
ইআরএল কর্মকর্তাদের তথ্য মতে, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) পাইপলাইনে জমে থাকা ৫ হাজার টন এবং অপরিশোধিত তেলের চারটি ট্যাংকের ডেড স্টক তুলেও পরিশোধন কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।
বিপিসির তথ্য মতে, দেশে প্রতিবছর ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়।
এর মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণ বেশি। প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যা ইআরএলে পরিশোধন করা হয়।
প্রসঙ্গত, ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৃষ্ট সংকটে প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ রয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে পরবর্তী আমদানি চালান দেশে আসার কথা রয়েছে। তবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে ইআরএল কর্তৃপক্ষকে।
প্রজন্মনিউজ২৪
মেলোনির তীব্র সমালোচনায় ট্রাম্প
ইজরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থাগিত ইতালির
তেল সংকটে কারণে একমাত্র তেল শেধনাগার বন্ধের ঘোষণা
ভোলায় দুধ দিয়ে গোছল করে জুয়া ছাড়ার ঘোষণা
দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক দাবি প্রতিমন্ত্রির
ফিলিং স্টেশনে তেল নিতে এসে বিশৃঙ্খলা, গ্রেপ্তার ১
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবি, নিখোঁজ ২৬৪
রংপুরে এএসআইকে হত্যা মামলায় ১ জনকে মৃত্যুদণ্ড
বিএনপি এখন কৃত্রিম সংকট সৃষ্টি করছে দাবি নাহিদের
শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে নতুন রূপ দিতে চান প্রতিমন্ত্রি আমিনুল