ভোলায় দুধ দিয়ে গোছল করে জুয়া ছাড়ার ঘোষণা

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০৩:৫২:২৮

ভোলায় দুধ দিয়ে গোছল করে জুয়া ছাড়ার ঘোষণা

ভোলার বোরহানউদ্দিনে বসতবাড়ি ও জমিজমা বিক্রির প্রায় ৩০ লাখ টাকা খরচের পর দুধ দিয়ে গোছল করে জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন এক যুবক। যুবকের নাম- মো. ইউসুফ (২৮)।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে গোসলের মাধ্যমে এ ঘোষণা দেন মো.ইউসুফ (২৮)। 
এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

মো. ইউসুফ- কাচিয়া ইউনিয়নের মুন্সি বাড়ির বাসিন্দা মো. সিদ্দিক মুন্সির ছেলে। তিনি দীর্ঘদিন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বস্ব হারিয়েছেন।

ইউসুফ মুন্সী জানান, বন্ধুদের মাধ্যমে প্রথমে তিনি এই খেলায় যুক্ত হন। শুরুতে কিছু লাভ পেলেও পরে বড় অংকের টাকা হারাতে থাকেন। একপর্যায়ে তিনি নিজের দুটি বাড়ি বিক্রি করে জুয়ার টাকা জোগাড় করেন। বর্তমানে তিনি সম্পূর্ণ নিঃস্ব।

তিনি আরও বলেন, আজ আমি সব হারিয়ে দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছি, আর কখনো অনলাইন জুয়া খেলব না। আমি চাই না, আমার মতো আর কোনো যুবক এই নেশায় জড়িয়ে সর্বস্বান্ত হোক।

সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ইউসুফ বলেন, যারা জুয়া খেলে তাদের নয়, বরং যারা এই জুয়ার অ্যাপস পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশ থেকে অনলাইন জুয়া সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি জানান তিনি।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ