প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ০৭:২৮:১৮
চুয়াডাঙ্গার জীবননগরে ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সিফাত হোসেন (২০) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে শহরের জীবননগর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত সিফাত হোসেন (২০) ঝিনাইদহের মহেশপুর উপজেলার তেলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, সকালে সিফাত হোসেন নামের এক যুবক জীবননগর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। ওই সময় সে পাম্পে অহেতুক বিশৃঙ্খলা ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
পাশাপাশি এ সময় উপস্থিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অশোভন আচারণ করেন।
আদালতে আটক যুবকের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে আদালতের আদেশ অনুযায়ী সোমবার দুপুরে সাজাপ্রাপ্ত যুবককে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, ‘জেলার ২২টি পাম্পে সবসময় নজরদারি রাখা হচ্ছে জেলা প্রশাসকের নির্দেশে। কোন পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি হলে আইনুযায়ী পদক্ষেপ নেয়া হচ্ছে।’
প্রজন্মনিউজ২৪
ঝড়ে দিক হারিয়ে ভারতে ঢোকা ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ ১
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো দাবি প্রধানমন্ত্রীর
হত্যাকাণ্ডের পর বিদেশে, ৭ বছর পর আটক
কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
টঙ্গীতে পাঁচতলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বর্তমান সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে : নুরুল হক
চিরিরবন্দরে সাংবাদিক হয়রানির দায়ে পুলিশ সদস্য ক্লোজ
ইজরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থাগিত ইতালির