যুবদল নেতার পরিচয়ে হাসপাতালে চাঁদা দাবি, রিমান্ডে ৪

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ০৫:২৭:৪৭

যুবদল নেতার পরিচয়ে হাসপাতালে চাঁদা দাবি, রিমান্ডে ৪

রাজধানীর শ্যামলীতে কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির মামলায় গ্রেফতার সাত আসামির মধ্যে চার আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন আদালতে তাদের হাজির করা হলে রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়।

র‌্যাব জানান, মামলার এক নম্বর আসামি মঈন উদ্দিন ও তার ছয় সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরিচয় পরে বিস্তারিত জানানো হবে।

শুক্রবার (১০ এপ্রিল) ঢাকার শ্যামলীতে কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সিকেডি ইউরোলজি হাসপাতালে যুবদল নেতার পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। 

পরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

চাঁদাবাজির ঘটনার খবর গণমাধ্যমে আসার পর যুবদলের সভাপতি আবদুল মোনায়েম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সিকেডি হাসপাতালে যান। 

তারা ঘটনায় জড়িত মো. মঈন উদ্দিনসহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ