প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ০৫:০৩:১৬
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে বলে মন্তব্য করেছেন। সোমবার (১৩ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, দুদেশের মধ্যে আবেগ এবং সংস্কৃতির যে সম্পর্ক, সেটা ধরে রাখতে কাজ করছি। দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী। দুই দেশের মধ্যে এনার্জি, যোগাযোগ, সংস্কৃতিসহ নানা বিষয় ওতপ্রোতভাবে জড়িত।
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, যেসব এলাকায় কাজ করলে দুই দেশের জনগণই লাভবান হবে সেসব এলাকায় পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ-ভারত।
পাশাপাশি দুই দেশের সংসদীয় কার্যক্রম নিয়মিত আদান প্রদান অব্যাহত রাখার বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার।
প্রজন্মনিউজ২৪
ইলিশ নয়, পান্তা-রুই দিয়ে নববর্ষ উদযাপন
বিএনপির মধ্যেই বেশি মুক্তিযুদ্ধা আছে দাবি জ্বালানি মন্ত্রীর
ঝড়ে দিক হারিয়ে ভারতে ঢোকা ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ ১
স্ত্রীর ভয়ে পালিয়ে থাকা অসুস্থ স্বামীকে অপহরণ ও গণপিটুনি
হত্যাকাণ্ডের পর বিদেশে, ৭ বছর পর আটক
বর্তমান সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে : নুরুল হক
চিরিরবন্দরে সাংবাদিক হয়রানির দায়ে পুলিশ সদস্য ক্লোজ
ভোলায় দুধ দিয়ে গোছল করে জুয়া ছাড়ার ঘোষণা