রংপুরে দিন-রাতের তাপমাত্রার ফাঁরাক ১৫ ডিগ্রি

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬ ০৪:৩৬:২৭ || পরিবর্তিত: ০৫ মার্চ, ২০২৬ ০৪:৩৬:২৭

রংপুরে দিন-রাতের তাপমাত্রার ফাঁরাক ১৫ ডিগ্রি


রংপুর অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ১৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি দাঁড়িয়েছে। শীত ঋতুর বিদায়ের পর বসন্ত ঋতুর আমেজ শুরু হলেও দিনের গরম ও রাতের ঠান্ডা এখনও চলছে।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গত ৩ মার্চ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস। ৪ মার্চ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি এবং সর্বোচ্চ ৩১.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। 

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ৩টায় তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি এবং ভোর ৬টায় ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ফলে দিনে এবং রাতের তাপমাত্রার ফাঁরাক ১৫ ডিগ্রির ওপরে।

আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, বসন্তকালীন এধরনের আবহাওয়া কিছুটা বিচিত্র এবং দিনে গরম রাতে ঠান্ডা অবস্থায় স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। 

তিনি আরও জানান, আগামী দিনগুলোতেও সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।

এ সম্পর্কিত খবর

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

ঢাকায় পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি

সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল

আনসার বাহিনীকে ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে’ রূপান্তর করা হচ্ছে: প্রধানমন্ত্রী

হাম ও উপসর্গে আরও ৬ মৃত্যু

১ কোটি ৭০ লাখ চাঁদা নেওয়ার অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন 

চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু

গণভোটের রায়কে অগ্রাহ্য করা মানে দেশের জনগণকে অপমান করা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ