চিরকুটসহ গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৪১:০৭

চিরকুটসহ গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচরের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় যুবকের নাম আমজাদ হোসেন দিপু। এসময় দুটি চিরকুট উদ্ধার করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের শ্রীপুরের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আমজাদ হোসেন দিপু নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের মো. ফখরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুরের একটি গার্মেন্টসে চাকরি করতেন।

প্রথম চিরকুটে মৃত্যুর জন্য কেউ দায়ী না উল্লেখ করে আমজাদ হোসেন দিপু লিখেন, ‘বিদায়টা দরকার ছিল শান্তির জন্য। পরিবার, আত্মীয়-স্বজনরা, বন্ধুবান্ধব ইত্যাদি এই দুনিয়াটা একটা মরিচিকা।’

দ্বিতীয় চিরকুটে লিখেন, ‘কী পেলাম এই জীবনে। না আছে পরকালের জন্য, না আছে দুনিয়াবি কাজ। ভালো থাকুক দুনিয়ার মানুষ।’

মৃতের বন্ধু আব্দুল মালেক শাওন বলেন, গত ১৩ ফেব্রুয়ারি দিপু এলাকার একটি মসজিদে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন। বিয়ের মাত্র ১০ দিনের মাথায় আজ দিপু আর নেই। তার বাড়িতে রয়েছেন নববধূ, যার হাতের মেহেদীর রং এখনো শুকায়নি। 

তিনি আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে মারাত্মক হতাশায় ভুগছিলেন। হয়তো সেই হতাশা থেকেই এভাবে নিজের জীবন শেষ করে দিয়েছেন। দিপুর মতো মিশুক মানুষ আমি জীবনে খুব কমই দেখেছি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষ হলে মরদেহ স্বজনরা বাড়িতে আনবে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিস

বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০

ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা

ভান্ডারীয়ায় জামায়াত নেতাদের উপর যুবদলের হামলা

পরিবেশ সংরক্ষণে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কর্মীরা

পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই: ডিবি প্রধান

ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর

পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, আসি বললেও সে কখনো আসে না

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ