প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ০৫:৫৩:১৮
প্রজন্ম ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে একই সময়ে কারো মৃত্যু হয়নি।
রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৭৩০টি।
নতুন ১৩ জনসহ চলতি বছর মোট ৫৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ২০ লাখ ৫২ হাজার ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।
চলতি বছর করোনাভাইরাসে ২২ জনের প্রাণ গেছে। আর দেশে এ পর্যন্ত মোট ২৯ হাজার ৫২১ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন। মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
প্রজন্ম নিউজ ২৪/হাবিবুল বাশার
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’
মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি