প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৭:০৮:১৩
চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে সড়কে আলপনা আঁকার সময় যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। নিহত যুবদল কর্মীর নাম মোহাম্মদ জুয়েল (৩৮)।
বুধবার (১৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল উপজেলার পশ্চিম নোয়াপাড়ার কালীবাড়ি এলাকার বাসিন্দা মরহুম নুরুচ্ছফার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয়রা ভাষ্যমতে, বাংলা নববর্ষ উপলক্ষে এলাকার যুবকরা ব্যস্ত সড়কের ওপর আলপনা আঁকছিলেন। এ সময় তাদের কাজে সহায়তা করতে এবং যানবাহন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন জুয়েল। আলপনার কাজ যখন শেষ পর্যায়ে তখন হঠাৎ দ্রুতগতির একটি বেপরোয়া পিকআপ ভ্যান এসে জুয়েলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি এত দ্রুত ঘটে যে তাকে বাঁচানোর কোনো সুযোগ পাওয়া যায়নি।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মামুন ভূঁইয়া বলেন, সড়কে আলপনা আঁকা ঝুঁকিপূর্ণ হওয়ায় পুলিশ তাদের নিষেধ করেছিল এবং সরে যেতে অনুরোধ জানিয়েছিল। তবু তারা আঁকছিলেন। একপর্যায়ে একটি পিকআপ ভ্যান জুয়েলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করা হয়েছে।
প্রজন্মনিউজ২৪
হাসপাতাল থেকে রোগীর মরদেহ উদ্ধার
ভাওয়ালে দেশি-বিদেশি অবৈধ মদসহ ৬ আটক
ফেনীতে একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
আসাদ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ আসামিকে ৪ দিনের রিমান্ড
২০২২ সালে কেনা হয় এম্বুলেন্স, শুরু থেকেই চালক-তেল সংকটে ব্যবহারবিহীন
বিএনপির সংরক্ষিত আসনে মনোয়নপত্র নিলেন চমক
নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার শিশুর মরদেহ
ইরান ত্যাগ করলেন পাকিস্তানের সেনাপ্রধান
‘চিকিৎসা নাগরিকদের মৌলিক অধিকার, রাষ্ট্রের করুণা নয়, কর্তব্য’
Severity: Notice
Message: Undefined index: category
Filename: blog/details.php
Line Number: 417
Backtrace:
File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler
File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view
File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view
File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once