প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:৪১:০৪
প্রজন্ম ডেক্স
সংবাদদাতা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ
আড়াইহাজারে জামায়াত কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মীদের বাড়িঘরে বিএনপির কর্মীরদের হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের চেষ্টা ও বোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের অন্তত ছয়জন কর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, আজ সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর আনুমানিক ১২টার দিকে নারায়ণগঞ্জ-০২ আসনের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বড়াইপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় জামায়াত কর্মী কবির হোসেনের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয় এবং অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়।
অভিযোগে বলা হয়, উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আনোয়ার হোসেনের নির্দেশ ও পরিকল্পনায় মো. নূর মোহাম্মদ ওরফে পাগলা মাস্তান, ইউনুছ, সুজন (ফালাইন্না) ও মো. জয়নালের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে কবির হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
হামলায় জামায়াত কর্মী মো. কবির হোসেন, মো. তাজুল ইসলাম, মো. নাজমুল ইসলাম, মূসা মিয়া, সানাউল্লাহ ও মো. ফারুক হোসেন মাথা, ঘাড় ও পিঠে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
জামায়াতের অভিযোগ, হামলার আগে সকালে বিএনপি নেতা এডভোকেট আনোয়ার হোসেন নিজে কবির হোসেনের বাড়িতে গিয়ে তাকে জামায়াতে ইসলামী ত্যাগ করে বিএনপিতে যোগ দিতে এবং দাঁড়িপাল্লার পরিবর্তে ধানের শীষের পক্ষে কাজ করতে চাপ দেন। কবির হোসেন এতে রাজি না হওয়ায় প্রতিশোধমূলকভাবে এই হামলা চালানো হয়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক যুক্ত বিবৃতিতে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নারায়ণগঞ্জ জেলা আমীর ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।
বিবৃতিতে তারা বলেন, “দীর্ঘ লড়াই-সংগ্রাম ও রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে অতীতের মতো সন্ত্রাসী ও ফ্যাসিবাদী আচরণের কোনো স্থান নেই। কিন্তু একটি রাজনৈতিক দলের সন্ত্রাসী কর্মকাণ্ডে জনগণ আজ আতঙ্কিত।”
তারা আরও বলেন, “জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাওয়ায় প্রতিপক্ষ তাদের সন্ত্রাসী কার্যক্রম জোরদার করেছে। সারাদেশে নারী ও মা-বোনদের নিগ্রহের পাশাপাশি নারায়ণগঞ্জেও জামায়াত কর্মীদের বাড়িতে বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে। জামায়াত ত্যাগ করে বিএনপিতে যোগ দিতে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং যারা এতে রাজি হচ্ছে না তাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হচ্ছে।”
বিবৃতিতে দাবি করা হয়, বিএনপির এসব কর্মকাণ্ড সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পথে বড় বাধা। এর আগেও সংসদ সদস্য প্রার্থীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং জামায়াতের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানানো হয় বিবৃতিতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আসাদুর রহমান নির্বাচনকে কেন্দ্র করে আড়াইহাজার উপজেলায় কোনো ধরনের সহিংসতা, হামলা, ভাঙচুর কিংবা বিস্ফোরণের ঘটনা ঘটলে তা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ভোটারদের নিরাপত্তা ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।”
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড : বঙ্গভবনে যাচ্ছে প্রতিনিধি দল
‘আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল’
এপস্টেইন নথি : বিল ক্লিনটন- হিলারিকে হোয়াইট হাউসে তলব
সিলেটে নির্বাচনী এলাকায় লঙ্ঘন করা হচ্ছে আচরণবিধি
যশোরে ট্রাকচাপায় পিষ্ট বৃদ্ধ, মুহূর্তেই নিথর নূরবাগ মোড়
‘রাজনৈতিক স্বার্থে রাজাকার জঙ্গি আখ্যা জনগণ গ্রহণ করছে না’
সুপ্রিম কোর্টের উপসচিব হলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান হাফিজুল ইসলাম
বগুড়া শিবগঞ্জের গুজিয়ায় দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা