প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৫২:৪৪
প্রজন্ম ডেক্স
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ–৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমপি প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মো. গিয়াস উদ্দিন গত ১৫ জানুয়ারি ফেসবুকে ‘THE SPEECH’ নামক পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীক ভোট প্রার্থনা করেছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর লঙ্ঘন। এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বিঘ্ন ঘটে।নির্বাচন-পূর্ব সময়ে এমন আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হচ্ছে।
নোটিশে আরও বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে আপনাকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার কোনো বিধি লঙ্ঘন করলে জরিমানা আরোপ এমনকি প্রার্থিতা বাতিল করা হতে পারে মর্মে সতর্ক করা হলো।
এ বিষয়ে প্রার্থীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নেওয়ার খবর পাওয়া যায়নি।
জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি
ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা
ভান্ডারীয়ায় জামায়াত নেতাদের উপর যুবদলের হামলা
গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার: জামায়াত
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিবেশ সংরক্ষণে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সরকারের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিক শিক্ষকরা
ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
রাজধানীতে ডিএনসিসি পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ
প্রধানমন্ত্রী ইতোমধ্যেই সরকার চালাতে ব্যর্থ হয়েছেন: নাসীরুদ্দীন পাটোয়ারী