বেরোবি শিক্ষার্থী পরিষদের ব্যানারে শিবিরের ‘Run With’ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ১২:২৫:৪৮

বেরোবি শিক্ষার্থী পরিষদের ব্যানারে শিবিরের ‘Run With’ কর্মসূচি অনুষ্ঠিত

প্রজন্ম ডেস্ক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী পরিষদের ব্যানারে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের আয়োজনে শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে ‘Run With’ কর্মসূচি।

সকাল ৭টায় আবু সাইদ চত্বর থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় রংপুর শাপলা চত্বরে। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

কর্মসূচির প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সুমন সরকার। এছাড়া রংপুর অঞ্চলের শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

দৌড় প্রতিযোগিতা শেষে কর্মসূচিতে জয়ী ৭৫ জন অংশগ্রহণকারীকে গোল্ড মেডেল প্রদান করা হয়। অতিথিরা বলেন, নিয়মিত ক্রীড়া ও ইতিবাচক কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দিনব্যাপী এই কর্মসূচি ক্যাম্পাসে স্বাস্থ্যসচেতনতা ও সক্রিয় জীবনধারা গড়ে তুলতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


প্রজন্ম নিউস২৪

এ সম্পর্কিত খবর

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০

জামায়াত জোটের গণসমাবেশ কাল, পরের দিন বিদ্যুৎ ও গ্যাস অফিসে অবস্থান

ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা

ভান্ডারীয়ায় জামায়াত নেতাদের উপর যুবদলের হামলা

‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কর্মীরা

দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক আটক

সরকারের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিক শিক্ষকরা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ