প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ০২:১৫:০৮
প্রজন্ম ডেস্ক:
রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আধা ঘণ্টার জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা সরে গেলে পৌনে ১টার পর সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়ে।
দাবিগুলো হলো-
১. সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
২. ফুটপাত থেকে সকল অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।
৩. নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে।
৪. যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল-ক্রসিং থেকে গির্জা পর্যন্ত এই রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
৫. শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে তিনটি স্পিডব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) লরির চাপায় রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে সিফাত নামে মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হন।
প্রজন্মনিউজ২৪
গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে লেখক তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই
নোবিপ্রবিতে ছাত্রদলের বি’রু’দ্ধে বি’ক্ষো’ভ
রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন
কওমি আলেম মুফতি আব্দুর রহমান রাহমানীর জামায়াতে যোগদান
শেষ হলো ছাত্রশিবিরের দুই দিনব্যাপী আল-খাওয়ারিজমি সায়েন্স ফেস্ট
নারী কর্মী হেনস্থার অভিযোগে বিএনপিকে কঠোর হুঁশিয়ারি: এনসিপির আখতারের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় নারী ও শিশু নিহত
চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের গোড়া কেটে দিতে চাই : শফিকুর রহমান
পিটিয়ে মানুষ হত্যাকারীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় : মিয়া গোলাম পরওয়ার