প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ০৪:১২:২৫ || পরিবর্তিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ০৪:১২:২৫
প্রজম্ম ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত মনোনয়নপ্রত্যাশী রেজাউল করিম খান চুন্নুর রাজনৈতিক কার্যালয় থেকে নারীদের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়। এতে দুই শতাধিক নারী সমর্থক অংশ নেন। মিছিলটি শহরের কালীবাড়ি, আখড়াবাজার, ঈশা খাঁ রোড, রথখোলা ও গৌরাঙ্গবাজার হয়ে পুনরায় স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়।
জানা যায়, গত ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়া হয়। তবে তাকে অযোগ্য দাবি করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলনে নামেন রেজাউল করিম খান চুন্নুসহ মনোনয়নবঞ্চিত প্রভাবশালী বিএনপি নেতারা।
গত ৬ ডিসেম্বর থেকে তারা যৌথভাবে মিছিল, মিটিং, সমাবেশ ও অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরিফুল ইসলাম এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রুহুল হোসাইন।
কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট
যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি
এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল
পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ
তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি
‘অর্বাচীন বালকদে’র হাত থেকে দেশকে রক্ষা করতে হবে: মির্জা আব্বাস