ছাত্রদল নেতার বিরুদ্ধ নারীর টাকা ও সোনার চেইন নেওয়ার অভিযোগ

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ০১:১৭:২১ || পরিবর্তিত: ২৩ অক্টোবর, ২০২৫ ০১:১৭:২১

ছাত্রদল নেতার বিরুদ্ধ নারীর টাকা ও সোনার চেইন নেওয়ার অভিযোগ

প্রজন্ম ডেস্ক:

নাটোরের ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে এক বিধবা নারীর বাড়িতে মব সৃষ্টি করে টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারীর নাম ফুল কুমারী গোমেজ(৪৫)।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে ওই নারী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন। 

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ফুল কুমারী গোমেজ দিঘইর গ্রামের মৃত করনেলিউস গোমেজের স্ত্রী।  

অভিযুক্তরা হলেন - উপজেলার চরগোবিন্দপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে নিসান হাসান (২২), কুশমাইল গ্রামের আজিমুদ্দিনের ছেলে নয়ন হোসেন (২৩) সরাবাড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে কামরুল ইসলাম (২০) ও ময়লাল আলীর ছেলে হৃদয় হাসান (২১)।

তাদের মধ্যে নিসান হাসান জোনাইল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, নয়ন সিনিয়র সহ-সভাপতি, কামরুল সাংগঠনিক সম্পাদক ও হৃদয় ছাত্রদল কর্মী।  

জানা যায়, একমাত্র মেয়ে ঢাকায় লেখাপড়া করায় ওই বিধবা নারী একাই বাড়িতে থাকেন। মঙ্গলবার রাতে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে দরজা খুলতে বলেন। তিনি দরজা খুলতে না চাইলে ঘরে আগুন ধরিয়ে দেয়ার হুমকি দেন। পরে দরজা খুলে দিলে তারা ঘরে প্রবেশ করে তল্লাশি চালান। এ সময় বিছানার নিচ থেকে ৫ হাজার টাকা ও ওই নারীর গলা থেকে সোনার মালা নিয়ে চলে যান।

ফুল কুমারী গোমেজ বলেন, আমি বারবার অনুরোধ করার পরও তারা আমার কথা শোনেনি। তারা আমার বিরুদ্ধে অপবাদ দিয়ে মব সৃষ্টি করে টাকা ও স্বর্ণ নিয়ে গেছে। আমি এই ঘটনার বিচার চাই। 

অভিযুক্ত নিসান হাসান বলেন, অভিযোগের বিষয়ে আমার জানা নাই। তবে ওই মহিলা মদ তৈরি করেন। আমরা মদ বিক্রিতে বাধা দেওয়ায় তিনি এ ধরনের অভিযোগ করতে পারেন। 

নাম প্রকাশ অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ছাত্রদল নেতা নিসান ঈশ্বরদীর একটি হত্যা মামলার আসামি। তবে তিনি এখন জামিনে আছেন। তার বাবা গোলজার হোসেন ধর্ষণ চেষ্টা মামলার আসামি হিসেবে জেলহাজতে রয়েছেন।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

নির্বাচনে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্তে উদ্বিগ্ন বিএনপি

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড : বঙ্গভবনে যাচ্ছে প্রতিনিধি দল

‘আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল’

এপস্টেইন নথি : বিল ক্লিনটন- হিলারিকে হোয়াইট হাউসে তলব

সিলেটে নির্বাচনী এলাকায় লঙ্ঘন করা হচ্ছে আচরণবিধি

যশোরে ট্রাকচাপায় পিষ্ট বৃদ্ধ, মুহূর্তেই নিথর নূরবাগ মোড়

‘রাজনৈতিক স্বার্থে রাজাকার জঙ্গি আখ্যা জনগণ গ্রহণ করছে না’

সুপ্রিম কোর্টের উপসচিব হলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান হাফিজুল ইসলাম

বগুড়া শিবগঞ্জের গুজিয়ায় দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ