আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫ ০২:৫০:৪৮

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

প্রজন্ম ডেস্ক:
 
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে । আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। 

সোমবার বেলা ১২টার দিকে জামগড়া এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগে বলে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সবুজ ইসলাম জানান।

বেলা ২টার দিকে এক প্রতিবেদন বলা হয় এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আগুন লাগার পর কারখানার আশেপাশে অনেক লোকজন জড়ো হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

ফায়ার ফাইটার সবুজ ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ও বিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে আগুন জ্বলছে এবং ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।  

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

তাদের দলের নারীকর্মীদের পরিচয় কি?: তারেক রহমান

দক্ষিণাঞ্চলের উন্নয়নে রূপরেখা তুলে ধরবেন তারেক রহমান

আড়াইহাজারে জামায়াত কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ

নোবিপ্রবিতে ছাত্রদলের বি’রু’দ্ধে বি’ক্ষো’ভ

বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন : তারেক রহমান

ক্ষমতার জন্য একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের লালন-পালন করছে

প্লট দুর্নীতি: হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ