হঠাৎ বদলে গেল স্মার্টফোনের ডায়ালপ্যাডের ডিজাইন

প্রকাশিত: ২২ অগাস্ট, ২০২৫ ০২:৫২:৪৬ || পরিবর্তিত: ২২ অগাস্ট, ২০২৫ ০২:৫২:৪৬

হঠাৎ বদলে গেল স্মার্টফোনের ডায়ালপ্যাডের ডিজাইন

গুগল ফোন অ্যাপে এসেছে বড় ধরনের আপডেট। নতুন ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইনের মাধ্যমে বদলে গেছে অ্যাপটির পুরো ইন্টারফেস। শুধু রঙ বা বিন্যাস নয়, ব্যবহারযোগ্যতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতায়ও এসেছে নতুন ফিচার।

দীর্ঘদিন পরীক্ষামূলকভাবে চালানোর পর বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে ভার্সন ১৮৬ –এর মাধ্যমে এই নকশা উন্মুক্ত করেছে গুগল।

নতুন সংস্করণে হোম স্ক্রিনে একসঙ্গে দেখা যাবে প্রিয় কন্টাক্ট (ফেভারিটস) এবং সাম্প্রতিক কল (কল হিস্ট্রি)। আগে যেখানে আলাদা ট্যাবে দেখা যেত, এবার উপরে থাকবে স্টার দেওয়া কন্টাক্ট আর নিচে প্রতিটি কল কার্ড আকারে দেখা যাবে।

ডায়ালিং স্ক্রিনেও এসেছে পরিবর্তন। ভাসমান কল বাটনের পরিবর্তে থাকছে ইনবিল্ট কীপ্যাড। নম্বর লেখার প্যানেল করা হয়েছে গোলাকৃতি ও সহজবোধ্য।

 

কল আসার সময় ব্যবহারকারীরা এবার বেছে নিতে পারবেন দুই ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা। আঙুল দিয়ে আড়াআড়ি সোয়াইপ করে এক ট্যাপেই রিসিভ বা রিজেক্ট করা যাবে। ইনকামিং কল সেটিংস থেকে চাইলে এই ফিচার চালু বা বন্ধ রাখা সম্ভব।

 

এ ছাড়া কল চলাকালে স্ক্রিনে থাকা বাটনগুলো ডিম্বাকৃতি (পিল-শেপ) এবং কল কাটার বাটনটি আগের চেয়ে বড় ও স্পষ্ট করা হয়েছে। তবে ডুয়াল সিম ফোন ব্যবহারকারীরা কোন সিম থেকে কল হচ্ছে তা বোঝার ক্ষেত্রে কিছুটা অসুবিধায় পড়ছেন বলে অভিযোগ করেছেন।

 

যারা এখনো নতুন আপডেট পাননি, তারা গুগল প্লে স্টোর থেকে Google Phone App–এর ভার্সন ১৮৬ ডাউনলোড করে নিতে পারবেন। এতে মিলবে নতুন অভিজ্ঞতা ও নানা ফিচার।


প্রজন্মনিউজ/২৪

এ সম্পর্কিত খবর

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে ৪২ শিক্ষক: দুই মাসেও শেষ হয়নি রাবির তদন্ত

মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

আমি লামিনে হতে চেয়েছিলাম, মেসি হতে নয়: লামিনে ইয়ামাল

সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ