শিক্ষার্থীদের জন্য সুখবর দিল অ্যাপল

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৫ ১১:১৫:৪৬

শিক্ষার্থীদের জন্য সুখবর দিল অ্যাপল

প্রযুক্তি জগতে নতুন চমক দিতে প্রস্তুত অ্যাপল। আলোচিত প্রযুক্তি বিশ্লেষক মিন-চি কুর বরাতে জানা গেছে, আইফোন ১৬ প্রো সিরিজের শক্তিশালী এ১৮ প্রো চিপ ব্যবহার করে তৈরি হচ্ছে একটি সাশ্রয়ী নতুন ম্যাকবুক। এই প্রথমবারের মতো আইফোনের এ-সিরিজ চিপ কোনো ম্যাকবুকে ব্যবহৃত হতে যাচ্ছে।

 

প্রতিবেদনে বলা হয়, ১৩ ইঞ্চি স্ক্রিনের এ নতুন ম্যাকবুকের প্রাথমিক উৎপাদন শুরু হতে পারে ২০২৫ সালের শেষ প্রান্তিকে বা ২০২৬ সালের শুরুতে। ডিভাইসটি পাওয়া যাবে রুপালি, নীল, গোলাপি ও হলুদ রঙে। বর্তমানে অ্যাপলের সবচেয়ে কম দামের ল্যাপটপ ম্যাকবুক এয়ার, যার শুরু দাম ১ হাজার ডলার ছাড়িয়ে যায়।

 

তবে নতুন মডেলটির মূল্য আরও কম হতে পারে বলে আশা করা হচ্ছে। যা শিক্ষার্থী ও বাজেট ব্যবহারকারীদের কাছে এটিকে আকর্ষণীয় করে তুলবে।

 

বিশ্লেষকদের ধারণা, ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করার পরিকল্পনায় এ১৮ প্রো চিপ ব্যবহার করা হচ্ছে, যা ম্যাকবুকেও উন্নত এআই অভিজ্ঞতা আনবে।

 

২০২৬ সালে অ্যাপল এ মডেলের ৫০ থেকে ৭০ লাখ ইউনিট বাজারজাত করতে পারে। আর চলতি বছর ম্যাকবুক বিক্রির সংখ্যা দুই কোটির কাছাকাছি পৌঁছাতে পারে বলেও পূর্বাভাস।

 

অ্যাপল এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে বাজার বিশ্লেষণে- এ উদ্যোগ প্রযুক্তির ভবিষ্যৎ দিকনির্দেশ করছে।


প্রজন্মনিউজ/২৪ জামাল

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার

বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ