জুলাইয়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৫ ০৪:৩৫:২৮

জুলাইয়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে

চলতি জুলাইয়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক মাস মেয়াদী (জুলাই, ২০২৫) আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিনা, দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

অন্যদিকে চলতি জুলাইয়ে ৫ থেকে ৬ দিন দেশের কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এ মাসে দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে মৃদু (৩৬-৩৭৯° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

এছাড়া চলতি জুলাই মাসের প্রথমার্ধে মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানিসমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে মাসের দ্বিতীয়ার্ধে নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


প্রজন্ম নিউজ ২৪/ মেহেদি 

এ সম্পর্কিত খবর

বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী

ঘরে ঢুকে একসাথে দুই নারীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

মাদারীপুরে পিকআপভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান

 সরকারি অর্থ খরচ করে সিটি প্রশাসকরা ভোটের প্রচার চালাচ্ছেন : আসিফ মাহমুদ

শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

মৌসুমি বায়ুর প্রভাবে ৫ বিভাগে  টানা বৃষ্টির আভাস

অবৈধ থ্রি-হুইলার আটকানোয় পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

বাংলা-ইতিহাসসহ ৬ বিষয়ের অনার্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ