দালালের খপ্পরে আটকা ৭০ হাজার টাকা: ভুক্তভোগীর পাশে ওসি

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ০৪:০৯:৩৮

দালালের খপ্পরে আটকা ৭০ হাজার টাকা: ভুক্তভোগীর পাশে ওসি

জামালপুর প্রতিনিধি:জামালপুরের দেওয়ানগঞ্জে এক নিরীহ গরু বিক্রেতা প্রায় তিন মাস আগে ১ লাখ ২৫ হাজার টাকায় গরু বিক্রি করে মাসের পর মাস ঘুরে এখনো বুঝে পাননি পুরো টাকা।

গরু বিক্রি করার এক সপ্তাহ পর দালালরা তাকে দেয় মাত্র ৫০ হাজার টাকা। এরপর বাকি ৭৫ হাজার টাকার জন্য তিনি ঘুরেছেন মাসের পর মাস। কিন্তু প্রতারক চক্রের কাছে তিনি ছিলেন অসহায়।

সবশেষ নিরুপায় হয়ে তিনি আইনের আশ্রয় নিয়ে অভিযোগ দায়ের করেন দেওয়ানগঞ্জ মডেল থানায়। অভিযোগ জানালে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তে করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান।

ওসি নাজমুল হাসান দালালদের চিহ্নিত করে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন এবং ব্যক্তিগত তত্ত্বাবধানে ভুক্তভোগীর বাকি ৭৫  হাজার টাকার মধ্যে ৭০ হাজার টাকা উদ্ধার করে আপস মিমাংসা করে দেন। এই ঘটনায় ওই গরু বিক্রেতা তার ন্যায্য পাওনা ফিরে পাওয়ায় মুখে হাসি ফুটে।


ভুক্তভোগী বলেন,“তিন মাস ধরে টাকা ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। ওসি স্যারের সহযোগিতায় আমি আমার টাকা ফিরে পেয়েছি। আল্লাহ যেন উনাকে ভালো রাখেন।”

এ ঘটনায় স্থানীয় জনসাধারণও সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়িয়ে তোলে।

জামালপুর জেলার দেওয়ানগঞ্জে পুলিশের এই কার্যকর পদক্ষেপ আবারও প্রমাণ করেছে—“পুলিশই জনতার বন্ধু” শুধু একটি স্লোগান নয়, বাস্তবতাও বটে।


প্রজন্ম নিউজ ২৪/ হাবিবুল বাশার

 

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭

বিমানবন্দরে লাগেজ বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ