রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ০২:৩৮:০২

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

প্রজন্ম ডেস্ক:  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের চলমান ইস্যু এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুলেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দলের অবস্থান ও সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেন।

মির্জা ফখরুল বলেন, যেকোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। রাষ্ট্রপতি পদের মতো একটি সর্বোচ্চ সাংবিধানিক পদ নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে দেশের সার্বিক স্থিতিশীলতার কথা মাথায় রাখতে হবে।

তিনি বলেন, সারাবিশ্বে গণতন্ত্র অনেকটা হুমকির মুখে। তবে আমরা সবসময় গণতন্ত্রের ধারায় বিশ্বাস করি। জনগণের কাছে সবসময় দায়বদ্ধ বর্তমান সরকার।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশে আইনের শাসন এবং একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী।

কোনো ধরনের রাজনৈতিক শূন্যতা যেন দেশে নতুন কোনো সংকটের জন্ম না দেয়, সে বিষয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমরা চাই না এমন কোনো পদক্ষেপ নেওয়া হোক যা দেশের চলমান সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।

এ সময় তিনি দেশের বর্তমান পরিস্থিতিকে স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সকল পক্ষকে ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান। একই সাথে দেশের নতুন রাজনৈতিক ও সামাজিক রূপান্তরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
 

এ সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা

জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে: মির্জা ফখরুল

আমদানির খবরে একদিনে কমলো কাঁচা মরিচের দাম

ভান্ডারীয়ায় জামায়াত নেতাদের উপর যুবদলের হামলা

‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী

গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার: জামায়াত

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবেশ সংরক্ষণে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কর্মীরা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ