নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে যাওয়ায় ৪০০ মিটার এলাকা ধোঁয়াসচ্ছন্ন

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ০৩:৩৮:২২ || পরিবর্তিত: ২৫ জুলাই, ২০২৬ ০৩:৩৮:২২

নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে যাওয়ায় ৪০০ মিটার এলাকা ধোঁয়াসচ্ছন্ন

প্রজন্ম ডেস্ক:নাটোরের বড়াইগ্রামে তরলীকৃত নাইট্রোজেন বহনকারী একটি ট্রাক উল্টে যাওয়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকটিতে থাকা নাইট্রোজেনের ছোট সিলিন্ডারগুলো ক্ষতিগ্রস্ত হয়ে দ্রুত গ্যাস ছড়িয়ে পড়ায় প্রায় তিন থেকে চারশো মিটার এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা ও মহাসড়কের পথচারীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে নাটোরগামী নাইট্রোজেনবাহী ট্রাকটি মহাসড়কের শ্রীরামপুর তরমুজ পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে রাস্তার খানাখন্দে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপর বিকট শব্দে গাড়িতে থাকা সিলিন্ডার থেকে গ্যাস লিক হতে শুরু করে। মুহূর্তের মধ্যে তা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং ঘন কুয়াশার মতো প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা ঢেকে ফেলে।

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে স্থানীয়রা দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। এতে কিছুসময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের দ্রুত তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।

এ সম্পর্কিত খবর

আমদানির খবরে একদিনে কমলো কাঁচা মরিচের দাম

পরিবেশ সংরক্ষণে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

রাজধানীতে ডিএনসিসি পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

সিলেটে ৭৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

 মেট্রো স্টেশনে ‘বোমা’ আতঙ্ক: তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা

সৌদি আরবে দিনে রাতের মতো ৬ মিনিটের অন্ধকার হচ্ছে রোববার 

জুলাইয়ের অর্জন কারও একার নয়, ১৮ কোটি মানুষের : জামায়াত আমির

টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের কর্মসূচি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ