প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ০২:১০:১৫
প্রজন্ম ডেস্ক: রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এমভি সুন্দরবন-১২ নামে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে।
এ ঘটনায় ট্রলারে থাকা ১০ আরোহীর মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হলেও দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বরিশাল থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী একটি নতুন ট্রলারের সংঘর্ষ হয়। এতে ট্রলারটি মুহূর্তেই ডুবে যায়।
তিনি আরও জানান, ট্রলারটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আটজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা
আমদানির খবরে একদিনে কমলো কাঁচা মরিচের দাম
ভান্ডারীয়ায় জামায়াত নেতাদের উপর যুবদলের হামলা
‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী
গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার: জামায়াত
এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কর্মীরা
দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক আটক
সরকারের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিক শিক্ষকরা
ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
রাজধানীতে ডিএনসিসি পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ