প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ০২:৪৬:৪৩
প্রজন্ম ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। জরুরি উদ্ধারকাজ ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও।
প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের দেওয়া অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরিতে ব্যয় করা হবে।
অনুদানের বিষয়ে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও শক্তি ও স্বস্তি এনে দেবে।’
এর আগে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরো ৩ হাজার ২৩৮ জন এবং বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন ৩ হাজার ১৪২টি পরিবার।
এদিকে মাঠেও ফিরতে প্রস্তুত হচ্ছেন নেইমার। দীর্ঘ ইনজুরি কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন তিনি। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং এখন তিনি আগের তুলনায় অনেক বেশি সময় মাঠে খেলতে সক্ষম।
আজ সোমবার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে নেইমারকে আরো দীর্ঘ সময় মাঠে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ।
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার
রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার
মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু
রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
দেশে এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা