এশিয়া কাপে ভারতের জয়ে মোদির খোঁচা, পাল্টা জবাব পাকিস্তানের

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫:২১ || পরিবর্তিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫:২১

এশিয়া কাপে ভারতের জয়ে মোদির খোঁচা, পাল্টা জবাব পাকিস্তানের

প্রজন্ম ডেস্ক:

এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৪ ওভারেই জয় নিশ্চিত করেছে সুর্যকুমার যাদবের দল। মহাদেশীয় এ টুর্নামেন্টে সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করল ভারত। এটি টি-টোয়েন্টি সংস্করণের আসরে তাদের দ্বিতীয় ও সব মিলিয়ে নবম শিরোপা। 

জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই- ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’

প্রধানমন্ত্রীর এ মন্তব্যে ইঙ্গিত রয়েছে সাম্প্রতিক কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’ অভিযানের দিকে, যেখানে ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছিল।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটের পালটা জবাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি। তিনি লেখেন, ‘যদি যুদ্ধই হয় তোমার গর্বের মাপকাঠি, তাহলে ইতিহাস ইতোমধ্যেই পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়গুলোকে স্মরণ রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে মুছে ফেলতে পারে না। খেলায় যুদ্ধকে টেনে আনা কেবল তোমার হতাশাই প্রকাশ করে, আর খেলাধুলার আসল চেতনার অবমাননা করে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

বিমানবন্দরে লাগেজ বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

ভারত চায় দ্রুতই ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক: দীনেশ ত্রিবেদী 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ