প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩৩:০৩
প্রজন্ম ডেস্ক: ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সরকারের অগ্রগতি কার্যক্রম ও সমসাময়িক ইস্যু নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তি শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারে এগিয়ে যাবে বলে এ সময় উল্লেখ করেন ডা. জাহেদ উর রহমান।
তথ্য উপদেষ্টা জানান, বাংলাদেশ নিজের স্বার্থে ভারত, রাশিয়া, আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করবে। বাংলাদেশ কারও শর্ত বা চাপের মুখে নতি স্বীকার করবে না। বোয়িং বা এয়ারবাস কিনলে দেশের প্রয়োজনেই কিনবে।
এলপিজি আমদানিকারক ও অপারেটদের বরাত দিয়ে তিনি দাবি করেন, দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, গত আগস্টে দেশে এক লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত আমদানি হয়েছে এক লাখ ১৮ হাজার মেট্রিক টন। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে।
তিনি বলেন, দেশের বাজারে এলপিজির কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে আশ্বস্ত করেছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ পরিস্থিতি ও বাজারদর পর্যালোচনায় আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ নিশ্চয়তা দেন।
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭
৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার
বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম