প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ০২:১৮:৫০
প্রজন্ম ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছেন আলোচনার মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সোমবার (১৫ জুন) ভোরে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, আগামী ১৯ জুন শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হরমুজ প্রণালী টোলমুক্ত থাকবে এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহার করবে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানান, শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি স্বাক্ষরিত হবে।
ইরানের সামরিক কর্মকর্তারা এ সমঝোতাকে দেশের কূটনৈতিক ও সামরিক সাফল্য হিসেবে তুলে ধরছেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালি এই চুক্তিকে স্বাগত জানিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়।
পরবর্তীতে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।
সংঘাতের একপর্যায়ে বিশ্ব তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বন্দর ঘিরে নৌ-অবরোধ আরোপ করে।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জেনেভায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকবেন। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অনুষ্ঠানে অংশ নিয়ে চুক্তিতে স্বাক্ষর করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
সাতক্ষীরায় হাসপাতালে আগুন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিস
বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন বুধবার, ৬ আগস্ট থেকে উন্মুক্ত
জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার
জামায়াত জোটের গণসমাবেশ কাল, পরের দিন বিদ্যুৎ ও গ্যাস অফিসে অবস্থান
ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে: ডা. জাহেদ