ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬ ০১:৪৬:১৩

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

প্রজন্ম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন যাত্রী।

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

​হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকাল যাত্রীবাহী বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

​দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় ৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে জানতে পেরেছি চারজন নিহত হয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


 

এ সম্পর্কিত খবর

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না :  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে সেনাবাহিনী: সেনাপ্রধান

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ দলের-ককটেল বিস্ফোরণ, আটক ৩

অবশেষে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে সই, স্বাগত বিশ্ব নেতাদের

দাম বাড়লেও ভ্যাট প্রত্যাহারে স্বর্ণের ভরিতে কমল ৯০১৩ টাকা

শহীদ হাদি হত্যা: প্রতিবেদন দিতে সিআইডিকে আরও ১১ দিন সময়

আজকের ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ